০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

যন্ত্রচালিত ভ‍্যান চুরি করতেই হত‍‍্যা

বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে শেরপুর থানা পুলিশ । এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) ঢাকা জেলা ও বগুড়ার শেরপুর ধুনট এলাকায় অভিযান চালিয়ে শেরপুর থানার হত্যা মামলার তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো প্রধান আসামী মোঃ সেলিম হোসেন (২৫) সাং- গুয়াগাছি, থানা- শেরপুর, জেলা- বগুড়া, মোঃ সবুজ আলী শেখ (৩৬) সাং- শরীফ সুঘাট, থানা- শেরপুর, জেলা- বগুড়া ও মোঃ মাজেম আলী সরকার (৪৫) সাং- নাগেশ্বরগাতী, থানা- ধুনট, জেলা- বগুড়া।

শনিবার বার (২৬ জুন) হত‍্যাকান্ডের রহস্য উদঘাটন বিষয়ে বিস্তারিত জানান শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি জানান গত ১ মে ঘটে যাওয়া হত‍্যাকান্ড মামলার ভিকটিম এমরান হোসেন টুটুল এই মামলার প্রধান আসামী মোঃ সেলিম হোসেনের বন্ধু। ঘটনার দিন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন সোনামুখি বাজারে যায় এবং ভিকটিম টুটুল এর সাথে ঘুরে বেড়ানোর কথা বলে ৩০০ টাকায় ভিকটিমের ভ্যান ভাড়া করে টুটুলকে শেরপুর থানা এলাকায় নিয়ে আসে।
শেরপুর আসার পরে নেশা করার জন‍্য শেরপুর থানাধীন চকখানপুর ফাঁকা মাঠে নিয়ে যায়।
সেখানে যাওয়ার পরে ভিকটিম টুটুলকে গাম (আঠা) দিয়ে নেশা করায়। তারপর আসামী সেলিম টুটুল এর গলায় গামছা পেচিয়ে হত্যা করে টুটুলের অটোভ্যান নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আসামী সেলিম অত্যান্ত ধুর্ত হওয়ায় ঘটনার পর থেকেই পলাতক ছিল ও একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী মোঃ সেলিম হোসেনকে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে
জানায় অটোভ্যানটি সে সবুজ আলী শেখ এর নিকটে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি করেছে। সেই তথ্যের ভিত্তিতে আসামী সবুজ আলী শেখকে গ্রেফতার করা হলে সবুজ জানায় সে ওই অটোভ্যানটি মাজেম আলী সরকারের নিকট ১৩০০০ টাকার বিনিময়ে বিক্রি করেছে। সেই তথ্যের ভিত্তিতে আসামী মাজেম আলীকে গ্রেফতার করে তার হেফাজত থেকে টুটুল এর অটোভ্যান উদ্ধার করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

যন্ত্রচালিত ভ‍্যান চুরি করতেই হত‍‍্যা

প্রকাশিত : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১