০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কুষ্টিয়ায় পুলিশের ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী

কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নিজ উদ্যোগে করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে পুলিশ লাইনের মধ্যে বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়েছে। রবিবার ২৭ জুন সকালে এই কর্মসুচী পালন করা হয়েছে।

এ কর্মসূচীর আওতায় ১৫ হাজারে উন্নত জাতের পেঁপে গাছ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সের উপস্থিতিতে পুলিশ সুপার সারিবদ্ধভাবে ৬’শত ‘রেড লেডী তাইওয়ান’ জাতের পেঁপে গাছ রোপন করেন এবং প্রাথমিকভাবে গাছের পরিচর্চা করেন। ফলজ বৃক্ষের মধ্যে পেঁপে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। পেঁপে ক্যান্সারের ঝুকি কমায় ইহাতে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, ক্রিপ্টোক্সান্থিন আছে। এছাড়াও আরো অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। পুষ্টিগুন বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে। ফোর্স ও অফিসারের সামগ্রিক কল্যানের কথা বিবেচনা করে পুলিশ সুপার, কুষ্টিয়া পেঁপে গাছ রোপনের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কুষ্টিয়াসহ অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, আর.ও.আই, আর.আই, টিআই-০১, সদর ট্রাফিক, কুষ্টিয়া, ওসি ডিবি, জেলা গোয়েন্দা শাখার অফিসার ও জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

কুষ্টিয়ায় পুলিশের ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী

প্রকাশিত : ০৫:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১