০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রশিতে বাঁধা আশরাফুলের জীবন!

লালমনিরহাটে বাঁশ ঝাড়ে রশিতে বাঁধা আড়াই বছর ধরে কিশোর আশরাফুল হক (২০)। টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না তার পরিবার।
জানা গেছে, ২০০০ সালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তর প্রানপতি গ্রামের মোঃ সিরাজুল হকের একমাত্র ছেলে আশরাফুল হক জন্ম নেয়। জম্মের পরেন দিন ধনুষ্টংকর রোগে আক্রান্ত হয়ে সেই থেকে অসুস্থ্য হয়ে পড়লেও আশরাফুল হকের ভাগ্যে জোটেনি সু-চিকিৎসা।
তার পরিবার জানান, নিয়মিত ওষুধ খেলে সে সুস্হ্য ভাবে চলাফেরা করতে পারে। সদর হাসপাতালের ডাঃ মোঃ আদম আলীর অধিনে চিকিৎসা করা হলে সে সুস্হ্য ভাবে চলাফেরা করতো, তিনি উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিলে টাকার অভাবে হতদরিদ্র মোঃ সিরাজুল হকের পক্ষে চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব হচ্ছে না। সদর হাসপাতালের ডাঃ মোঃ আদম আলী জানান, উন্নত চিকিৎসা করা হলে আশরাফুল স্বাভাবিক জীবন যাপন করতে পারবে বলে ধারনা করা হচ্ছে। কিশোর আশরাফুল হক সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যে দিকে মন চায় সেদিকে ছুটে বেড়ায়। পরে পরিবারের লোক জন তাকে খোঁজে বের করতে হিম-শিমে পরে যায়।
আশরাফুল হকের পিতা সিরাজুল হক বলেন, আমার ১ ছেলে ৩ মেয়ে তার। আর ওই ৩ মেয়ের বিয়ে দিতে যে টুকু সম্বল ছিল তা শেষ হয়েছে। এখন দিন মজুরের কাজ করে কোন রকম জীবন যাপন করতে হচ্ছে। ছেলের চিকিৎসা না করায় অসুস্থ্য হয়ে দিক-বেদিক ছুটে যায়। যার কারনে আড়াই বছর ধরে বাঁশ ঝাড়ে প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত বেঁধে রাখেন। একজন পিতা সিরাজুল হক আকুতির সাথে আরও বলেন, দেশ-বিদেশের বিত্তবান বান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালে হয়তঃ বা কিশোর মোঃ আশরাফুল হকের চিকিৎসা করা সম্ভব হবে৷ ফলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বলে সচেতনমহল মনে করছেন। কেউ সাহায্যে করতে চাইলে ০১৭৬৩০৯৯৭৪৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রশিতে বাঁধা আশরাফুলের জীবন!

প্রকাশিত : ০৮:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১