০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

চকরিয়ার সন্ত্রাসী মার্শাল অবশেষে পুলিশের জালে বন্দি

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী ইয়াসিন আরাফাত মার্শাল (৩০) অবশেষে
পুলিশের জালে বন্দি হয়েছেন। ২৮ জুন সোমবার রাত ১১টায় চকরিয়া পৌরশহরের
একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মার্শালকে প্রাথমিক
জিজ্ঞেসাবাদ শেষে মঙ্গলবার(২৯জুন) সকালে এ তথ্য পুুলিশের পক্ষ থেকে
সাংবাদিকদের জানানো হয়
গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত মার্শাল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের
৩নং ওয়ার্ডের পুকপুকুরিয়ার এলাকার রুহুল কাদেরের ছেলে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার জাহান মেহেদী বলেন, দীর্ঘদিন ধরে
সন্ত্রাসী মার্শালকে পুলিশ খোঁজছিলো। গতকাল রাতে চকরিয়া পৌরশহরের একটি
আবাসিক হোটেলে মার্শাল রুম ভাড়া নিয়েছে বলে খবর পেয়ে সাথে সাথে অভিযান
চালাই ওই হোটেলে।
তিনি আরো বলেন, মার্শাল একজন চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাবমেরিন
ক্যাবলের একজন অফিসারতে অপহরণ, মারামারি, উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর
হামলা ঘটনাসহ আরো বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইয়াসিন আরাফাত মার্শালকে সকালে
আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তথ্য পেয়েছি। এসব
ছাড়াও আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।###
ছবি আছে..
চকরিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কারের ধাক্কা, চালকসহ আহত ৩
চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী নতুন মসজিদ এলাকায় পাশ
দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে প্রাইভেট কারের।
এতে কারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। মঙ্গলবার(২৯ জুন) সকাল ৭টার
দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান
হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্যে আশংকাজনক দুইজনকে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকার ইউনুস খানের ছেলে
মনোয়ার হোসেন রিপন (৪৭), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. ফারুক (৪৫) ও
প্রাইভেট কার চালক মাওলানা শহীদ উল্লাহর ছেলে রেজাউল করিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে মহাসড়কের খুটাখালী এলাকায় সড়কের উপর
দাঁড়িয়ে থাকা ট্রাককে পাস কাটিয়ে যাওয়ার সময় ট্রাকের একপাশে ঢুকে য়ায়।
এতে কার গাড়ির চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। ধাক্কায় কার গাড়িটি
দুমড়েমুচড়ে যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সাফায়েত হোসেন বলেন,
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ
করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

চকরিয়ার সন্ত্রাসী মার্শাল অবশেষে পুলিশের জালে বন্দি

প্রকাশিত : ০৫:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১