০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কমলগঞ্জে ৮ কোটি টাকার নতুন ভবনে ৩ বছরে শতাধিক ফাটল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনটি ৩ বছরের মাথায় ২য় ও ৩য় তলার বেশ কয়েকটি স্থানে ছোট বড় শতাধিক ফাটল দেখা দিয়েছে। এছাড়া পুরাতন ভবনের সংস্কার কাজ করার পর ও বিভিন্ন স্থানে ছাদের প্লাস্টার খসে পড়েছে। এতে আতঙ্কে রয়েছেন ডাক্তার, নার্স সহ আগত রোগীরা।

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৮ কোটি ৩২ লক্ষ ৬ হাজার ৭০১ টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) কর্তৃক বাস্তবায়িত ৩১ থেকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত ৩ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয় ২০১৫ সালে। কমপ্লেক্সটির কাজ বাস্তবায়ন করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্টান মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ এন্ডএসসি। কাজটি সমাপ্তের পর ২০১৮ সালের ১০মার্চ উদ্বোধন করা হয়। এছাড়া পুরাতন ভবণে ৮০ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজও বাস্তবায়ন করে একই ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরজমিনে দেখা যায়, ভবন উদ্বোাধনের ৩ বছরের মাথায় ভবনের ২য় ও ৩য় তলার পিলার, ভিম ওয়াল ও ফ্লোরের টাইলস সহ প্রায় শতাধিক স্থানে ফাটল ও ছিড় ফাটল দেখা দিয়েছে। এতে ডাক্তার, নার্স সহ আগত রোগীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এছাড়া কমপ্লেক্সের পুরাতন ভবনে যে সংস্কার কাজ করা হয়েছিলো তাও প্রায় খসে পড়ছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ,পরিসংখ্যান কর্মকর্তার কক্ষ, জরুরী বিভাগ ও রোগীদের থাকার ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়েছে। সিলেট বিভাগ উচ্চ ভূমিকম্প প্রবন এলাকা হওয়ার কারণে দুর্ঘটনা ঘটার আশংকায় আতংকে রয়েছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া জানান, যে সময় ভবনে কাজ হয়েছিল আমি এখানে কমর্রত ছিলাম না। ভবনের ফাটলে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, নতুন ভবনের ফাটলের বিষয়টি অবগত হয়েছি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ফাটল ও ঝুকিপূর্ণ ওয়াল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নতুন ভবনের ফাটলের বিষয়টি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

কমলগঞ্জে ৮ কোটি টাকার নতুন ভবনে ৩ বছরে শতাধিক ফাটল

প্রকাশিত : ০৫:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১