০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সোনাইমুড়ীতে পেশাদার চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বেড়েছে চোর সিন্ডিকেটের তৎপরতা। মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার অম্বর নগরে সিএনজি ব্যবহার করে একটি গৃহপালিত পশু চুরির অভিযোগ পেলে সোনাইমুড়ী থানা পুলিশের এস আই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে চিহ্নিত চোর সিন্ডেকেটের চার সদস্যকে আটক করে ও চুরি যাওয়া পশুটি উদ্ধার করে। আটককৃত ব্যক্তিরা হলেন শাহাদাত হোসেন ফয়সাল(২৯), জাকির হোসেন রতন(৩২), ফরহাদ(২১) ও আকবর হোসেন পাপ্পু(২২)। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে চোর সিন্ডিকেটের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। চোর সিন্ডিকেটের চার সদস্যকে সিএনজিসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের প্রত্যেকের নামে সাতের(৭) অধিক চুরির মামলা রয়েছে। এ চুরির ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সোনাইমুড়ীতে পেশাদার চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৫:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১