০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নোয়খালীর সুবর্ণচরের পৃথকস্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নোয়খালীর সুবর্ণচরের পৃথকস্থানে কয়েক ঘন্টা ব্যবধানে পানিতে ডুবে আফসার (৫)ও আরমান(৫)এবং মাহি (২) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে,সদর উপজেলার হরিনারায়ণপুরের মো.নাজির উদ্দিনের ছেলে মো.নাহিদ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখানে নির্মানাধীন পানির ট্যাংকে বৃষ্টির পানি জমা থাকায় সেখানে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মঙ্গলবার উপজেলা চরওয়াপদা ইউনিয়নের ও চরক্লার্ক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফসার চর কাজী মোখলেছ গ্রামের হোরণ মিয়ার ছেলে এবং অপর শিশুর আরমান হোসেন চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মাহি চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের মিলনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশু তিনটি ঘরে খেলাধূলা করছিলো। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পরে সন্দেহ হলে পুকুরে জাল মেরে খুঁজতে থাকেন। একপর্যায়ে জালের সাথে লেগে ডুবন্ত অবস্থায় শিশু আফসারকে এবং আরমানকে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং বিকেলে দিকে মাহিকে পুকুরে ডুবন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার দেবজ্যোতি বলেন, শিশু তিনটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপালে আনার আগে তারা মারা যান।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, বিষয়টি আমি শুনেছি। কেউ থানায় অভিযোগ করেনি।.

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নোয়খালীর সুবর্ণচরের পৃথকস্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশিত : ০১:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১