০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ধর্মপাশায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশায় লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক পৃথক অভিযানে ৮ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান এবং মধ্যনগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা সদর বাজারে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৪জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫০০ টাকা করে ২ হাজার টাকা এবং মধ্যনগর বাজারে আরো ৪জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী, ইউএনও কার্যালয়ের নাজির আবুল হাসান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ধর্মপাশায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ০৫:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১