০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তিস্তার ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রধান প্রকৌশলী

লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন তিনি। এসময় তিনি নৌকা যোগে চরগোকুন্ডা গ্রামের নদী তীরবর্তি স্থান ঘুরে দেখেন। ভাঙ্গনের হুমকির মুখে থাকা মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পের গৃহগুলো যাতে ভাঙনের মুখে না পড়ে সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান।
এসময় স্থানীয় ভাঙন কবলিত জনগনের সাথে কথা বলেন তিনি। পরিদর্শনকালে রংপুর পৌর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ,লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান,গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন,উপসহকারী প্রকৌশলী মুহিবুল ইসলামসহ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

তিস্তার ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রধান প্রকৌশলী

প্রকাশিত : ০৭:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১