০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ছেলেকে শান্ত হতে বলে বাবার মৃত্যু

ঝগড়া থামিয়ে নিজ সন্তানকে শান্ত হতে বলে বাড়ি ফেরার পথে জসিম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে । তিনি উপজেলার সদর ইউনিয়নের জৈনপট্রি গ্রামের কালিদাহপাড়ার মৃত মাবুদের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জসিম উদ্দিনের ছেলে রুবেল ও প্রতিবেশি আজমত হোসেন পালিত হাঁস হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে, বিবাদের এক পর্যায়ে জসিম উদ্দিন উপস্থিত হয়ে ঝগড়া থামিয়ে নিজ সন্তানকে শান্ত হতে বলে। পরে জসিম উদ্দিন সহোদর মেছের উদ্দীনের সাথে বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।বিষয়টি ছেলে রুবেল থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ছেলেকে শান্ত হতে বলে বাবার মৃত্যু

প্রকাশিত : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১