প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ সাইনবোর্ড মোড়, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর, তারাব ও পুরিন্দা এলাকায় ৬ টি অস্থায়ী চেকপোস্ট করে সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। ৮ ঘন্টা করে পর্যায়ক্রমে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ এ ৬টি এলাকায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের কাঁচপুর থানার ওসি মনিরুজ্জামান।
এছাড়াও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার এবং সেনা সদস্যরা নিয়মিত টহল দিতে দেখা গেছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা তৎপরতা চালাচ্ছেন।
এদিকে যাত্রীবহনসহ নানা অভিযোগে গত ২২? জুন থেকে ৩০জুন পর্যন্ত ৯ দিনে ৫৬৬টি মামলায় ১৪ লাখ ৫০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন কাচপুর হাইওয়ে পুলিশের টিআই মেহেদী হাসান।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, লক ডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোঃ আলী আহমেদ খান কঠোর নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ এলাকায় ৬ টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে আমরা ২৪ ঘন্টা কাজ করছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










