০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কুমিল্লায় লকডাউন: বৃষ্টিতে ভিজেও কঠোর অবস্থানে প্রশাসনিক কর্মকর্তারা

শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও প্রশাসনিক কর্মকর্তারা মাঠে ছিলেন সোচ্চার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকারি আইন অমান্য করে মাস্ক বিহীন কেউ যেন অযথা বাহিরে ঘোরাফেরাসহ দোকানপাট খোলা রাখতে না পারে সেদিকে ছিল কড়া নজরদারি। কতেক আইন অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানা।

আজ উপজেলা সদর সহ বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’র ২৫ এর ১ ধারা লংঘন ও ২৫’র ২ ধারা অনুযায়ী এবং দন্ডবিধি ১৮৬০’র ২৬৯ ধারায় ১২টি মামলায় ৪,৮০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এবং ক্যাপ্টেন আজিজুর রহমান’র সমন্বয়ে এক প্লাটুন সেনা সদস্যকে সাথে নিয়ে দেবীদ্বার পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন এবং জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বাহিরে বের না হতে আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কুমিল্লায় লকডাউন: বৃষ্টিতে ভিজেও কঠোর অবস্থানে প্রশাসনিক কর্মকর্তারা

প্রকাশিত : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১