১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

১২শ কেজি ওজনের ‘বিগ বস’, দাম ১৫ লাখ

করোনাভাইরাস পরিস্থিতিতে কোরবানির পশুর হাট নিয়ে শঙ্কা রয়েছে। তবে সব দুশ্চিন্তা পাশ কাটিয়ে ঠাকুরগাঁওয়ে এবার বড় তারকা হিসেবে আলোচনায় রয়েছে ‘বিগ বস’। শখের বসেই দেশীয় পদ্ধতিতে গরুটিকে মোটাতাজাকরণ করেছেন কৃষক আফিল উদ্দিন।

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা আফিল উদ্দিন তার নিজ বাসায় গরুটি ৪ বছর থেকে লালন পালন করছেন। বর্তমানে গরুটির ওজন হয়েছে সাড়ে ১২০০ কেজি। শখের বসেই পালন তাই গরুটির নাম দেওয়া হয়েছে “বিগ বস”। এবার কোরবানির ঈদে গরুটি তিনি বিক্রয় করতে ইচ্ছুক, দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। তবে ইতিমধ্যে অনেকে গরুটির দাম ৮/১০ লাখ টাকা বলেছে- এমন দাবি গরুটির মালিকের।

“বিগ বস” নামের গরুটি পালন করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন আফিল উদ্দিন। এ গরুটি দেখতে প্রতিদিন তার বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন। তবে গত ৪ বছরে একবারও বিগ বসকে ঘর থেকে বের করেন নাই কৃষক আফিল উদ্দিন। “বিগ বস” এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সবচেয়ে বড় গরু দাবি কৃষক আফিল উদ্দিনের।

অবশেষে, শনিবার সাংবাদিকদের উপস্থিতিতে গ্রামের ১০/১৫ জন মানুষের সহযোগিতায় “বিগ বস” কে ঘর থেকে বের করেন আফিল উদ্দিন। বিগ বসকে ঘর থেকে বের করা হচ্ছে এমন খবর দ্রুত এক গ্রাম থেকে আরেক গ্রামে ছড়িয়ে পড়ে। এসময় দূরদুরান্ত থেকে প্রায় হাজার খানেক গ্রামবাসী গরুটি দেখার জন্য ছুটে আসে। অনেকে “বিগ বস” কে দেখে উচ্ছসিত হয়ে হাততালিও দেন।

গত ৪ বছর ধরে তিনি বিগ বসকে পালন করে আসছিলেন। শখের বশে উন্নত জাতের গরু কিনে সুষম খাদ্য, উপযুক্ত চিকিৎসা, নিয়মিত পরিচর্যা করেছেন তিনি। অবশ্য গরু পালনে উপজেলার প্রাণিসম্পদ অফিসের কোন সহায়তা পাননি বলে আফিলের অভিযোগ।

তবে আফিল উদ্দিন ক্ষোভের সাথে বলেন, ‘এ পর্যন্ত প্রাণিসম্পদ অফিসের কোনো সহযোগিতা পান নাই। এমনকি তারা জানেও না এতবড় গরু তার বাসায় রয়েছে। এখন করোনার সময় বিগ বসকে কার হাতে তুলে দেবেন, ন্যায্য মূল্য পাবেন কিনা এ নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।

ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন বলেন, শখের বসে বড় জাতের গরু পালন করেছেন আফিল উদ্দিন। বড় গরুতে ঝুঁকি থাকায় আমরা মাঝারি গরু লালন-পালন করতে উদ্বুদ্ধ করি। এমন বড় গরুর বিষয়ে তিনি শুনেছেন। তিনি না যেতে পারলেও অফিসের লোকজনের সাথে আফিলের নিয়মিত যোগাযোগ হয় বলে তিনি দাবি করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

১২শ কেজি ওজনের ‘বিগ বস’, দাম ১৫ লাখ

প্রকাশিত : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১