১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অন্যরকম অনুভূতির কথা জানালেন স্পর্শিয়া

এবার নতুন পরিচয়ে হাজিন হতে যাচ্ছেন মডেল এবং অভিনেত্রী স্পর্শিয়া। প্রথমবারের মতো উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। আসছে ঈদে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র উপস্থাপনায় থাকছেন তিনি। এতে তার সঙ্গে উপস্থাপনায় থাকবেন চিত্রনায়ক রিয়াজ।

উপস্থাপনা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি। তাও আবার ‘আনন্দ মেলা’র মতো ম্যাগাজিন অনুষ্ঠানে রিয়াজ ভাইয়ের সঙ্গে। বিষয়টি আমার জন্য অন্যরকম অনুভূতির। প্রতি ঈদেই ‘আনন্দ মেলা’- ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।

করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় বিটিভিতে এটি প্রচার হবে।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘ফিরে দেখা’ সিনেমাটি। এতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে। এটি পরিচালনা করছেন চিত্রনায়িকা রোজিনা। ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা ও লকডাউনের কারণে সেটি আবার পেছানো হলো।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অন্যরকম অনুভূতির কথা জানালেন স্পর্শিয়া

প্রকাশিত : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১