০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে করোনায় ১জনের মৃত্যু

কিশোরগঞ্জ উপজেলায় শনিবার ভোরে করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত আলাউদ্দনের পুত্র আতিকুল ইসলাম দুদু(৪৮) শনিবার ভোরে রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। তিনি মাগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দুদু গত ২২জুন করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। ওই দিনেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ জুন তিনি নমুনা দেন। ১ জুলাই তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। পরে তাকে রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা যান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কিশোরগঞ্জে করোনায় ১জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১