০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চাঁদপুরে কর্মহীন ৪০০ চালক পেল প্রধানমন্ত্রীর উপহার

চলমান ক‌ঠোর লকডাউনকালীন সমে‌য়ে সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীবহন করার কারণে চাঁদপুরে জব্দ ৪০০ ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোকিরশার চালককে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এসব চালকদের হাতে এ সহায়তা হিসেবে সাত কেজি করে চাল তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

চালকদের উদ্দেশে ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, আজকে আপনাদের হাতে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। এ জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি মানুষের যেমন জীবনের কথা চিন্তা করেছেন, তেমনি জীবিকার কথাও ভেবেছেন। বিধি-নিষেধের জন্য যারা সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়বেন, তারা যেন না খেয়ে না থাকেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর জন্য। আমরা তাই করছি। গত দু’দিন আমরা দেড় শতাধিক পরিবারকে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। যতদিন এই বিধি-নিষেধ থাকবে, ততদিন আমরা আপনাদের খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত রাখবো। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের প‌রিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপ‌স্থিত ছি‌লেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চাঁদপুরে কর্মহীন ৪০০ চালক পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত : ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১