০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই আরোহী নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২ টায় দিকে উপজেলার টঙ্গি-পাঁচদোনা সড়কের ভাগদি নামকস্থান থেকে ১২ ও ১৫ বছর বয়সী দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ।

পুলিশ জানায়, টঙ্গি-পাঁচদোনা সড়কের ভাগদি কদমতলা এলাকায় রাতের কোন এসময় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। সড়কের পাশে ধুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গতরাতে অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের পরিচয় সনাক্ত করার জন্য স্বজনদের খোঁজা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটো নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই আরোহী নিহত

প্রকাশিত : ০৫:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১