১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আজ থেকে বিটিভিতে ‘এখানে কেউ থাকে না’

একটি পরিবার গভীর জঙ্গলের মধ্যে রিসোর্ট লিজ নেয়। থাকার জন্য ওই পরিবারের সদস্যরা ঢাকা থেকে সেখানে যায়। রিসোর্টে নিত্যনতুন অতিথিরাও আসে। এরপর বাড়িটিকে ঘিরে অতিলৌকিক ঘটনা ঘটতে থাকে। এ রকম ভৌতিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘এখানে কেউ থাকে না’।

এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। মাহফুজা আক্তার প্রযোজিত নাটকটি আজ থেকে প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

কল্পকাহিনিনির্ভর এ ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, বিজরী বরকতুল্লাহ, জেনি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, অরুণা বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ, জিতু আহসান, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

নাটক প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ বলেন, বেশ কিছু তারকা অভিনয়শিল্পী নিয়ে বিটিভির সেট ও মধুপুরের একটি জঙ্গলে ২০ দিনের বেশি সময় ধরে নাটকের দৃশ্যধারণ হয়েছে। কাজে বেশ স্বাধীনতা ছিল। বাজেট স্বল্পতার কারণে ভৌতিক নাটক কম নির্মিত হয়। বড় বাজেটে নাটকটি নির্মাণ করেছি। কাজটি দর্শকের পছন্দ হবে বলে আশা করছি।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

আজ থেকে বিটিভিতে ‘এখানে কেউ থাকে না’

প্রকাশিত : ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১