০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদ আয়োজনে অন্তরালয়ের ভিন্নধারার তিন গান

” মা বড়ই আপন ” , মা , ও ” বাবার কষ্ট ” এই তিন শিরোনামে তিনটি গান ঈদে নিয়ে আসছে প্রযোজনা সংস্থা অন্তরালয়।

মা তুমি বড়ই আপন আগে তা বুঝিনি, গানটি গেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। গান নিয়ে তিনি বলেন, ‘মা বেঁচে থাকতে মায়ের মর্যাদা ও মূল্যায়ন করতে আমরা কার্পণ্য করি, যাদের মা বেঁচে নেই তারাই বোঝেন সত্যিকার অর্থে মায়ের আদর ও ভালোবাসা কি ছিল ? মায়ের ঋণ অপূরণীয়। তাই মা বেঁচে থাকতে আমরা মায়ের যত্ন নেয়া উচিত।’

মা শিরোনামে মায়ের দ্বিতীয় গানটি গেয়েছেন চ্যানেল আইয়ের সেরা কন্ঠের জাহিদ রিপন। গানটি নিয়ে জাহিদ রিপন বলেন,
‘কর্মসংস্থানের জন্য প্রবাসী দেশের বাইরে থাকেন ,অনেক প্রবাসী মায়ের মৃত্যুতে পাশে থাকতে না পারার বেদনায় কাতর। মাকে ভালোবেসে গানটি করেছি। তাছাড়া মায়ের আদর ও ভালবাসা ,মা পাশে থাকা, মায়ের রান্না ও মায়ের মাখানো খাবার কি যে মধুময় তা এই গানে বলা হয়েছে।’

” বাবার কষ্ট ” শিরোনামের গানটি গেয়েছেন রাজিব ও নদী। গীতিকবি জাহাঙ্গীর আলমের রচনায় মায়ের দুটো গানে এস রুহুলের সুর ও সঙ্গীতে এবং বাবার গানে কাজী জামালের সংগীতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও নদী।

নতুন এই গান নিয়ে রাজিব ও নদী বলেন, ‘মায়ের গান অনেক কিন্তু বাবার গান খুবই কম, আমাদের মা এবং বাবার ঋণ অপূরণীয়। বাবা ও কোন অংশে কম নয় এই গানের কথায় বাবার সেই কর্মযজ্ঞ ফুটিয়ে তোলা হয়েছে।’

প্রাইভেট চ্যানেলের জন্য নির্মিত গানগুলোতে একঝাঁক নতুন মডেল নিয়ে গত ২১জুন পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়,
আশাকরি মা ও বাবার ভিন্নধারার এই ভিন্ন আমেজের গানগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

ঈদ আয়োজনে অন্তরালয়ের ভিন্নধারার তিন গান

প্রকাশিত : ০৮:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১