১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সৈয়দপুরে শো-রুম খোলায় ম্যানেজারসহ ৫ কর্মচারীর অর্থদন্ড

সরকার ঘোষিত লকডাউন বিধি অমান্য করে নীলফামারীর সৈয়দপুর পৌরশহরে একটি ইলেকট্রনিক্স শো-রুম খোলা রাখার অপরাধে ম্যানেজারসহ ৫ কর্মচারীরে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বেলা ১১টায় শহরের তুলশীরাম সড়কে বেস্ট ইলেকট্রনিক্সের শো-রুমে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, শো-রুমের ম্যানেজার রংপুরের মুলাটোলা এলাকার নাসির উদ্দিনের ছেলে দেওয়ান দেলোয়ার হোসেন (৩৫), সেলস এক্সিকিউটিভ নীলফামারী সদর উপজেলার দীঘলডাঙ্গী গ্রামের গেরেন্দ্র নাথ এর ছেলে বিকাশ চন্দ্র (২৮), রংপুরের আলমনগরের সোয়েব আলীর ছেলে মুরাদ হোসেন (৩২), অফিস কর্মচারী সৈয়দপুর শহরের তালতলা মহল্লার তরফ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৩০) এবং শ^াষকন্দর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মশিয়ার রহমান (৩২)। দন্ডপ্রাপ্তদের নিকট থেকে ৭ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে সৈয়দপুর থানার এএসআই ওবায়দুর রহমান ও এএসআই মো. জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সৈয়দপুরে শো-রুম খোলায় ম্যানেজারসহ ৫ কর্মচারীর অর্থদন্ড

প্রকাশিত : ০৩:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১