নীলফামারী জেলার সৈয়দপুরে সড়কে পণ্যবাহী একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় ইসরাফিল হোসেন (৫৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৬টায় উপজেলার কামারপুকুর বাজারের সামনে কলাবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইসরাফিল হোসেনের বাড়ি কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়ায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, উপজেলার চিকলীবাজার থেকে ওই সড়ক দিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে চালক ইসরাফিল হোসেন সৈয়দপুরর শহরের অভিমুখে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি পণ্যবাহী পিকআপ ওই ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ইসরাফিল হোসেনের মৃত্যু হয়। সড়ক ফাঁকা থাকায় পিক-আপ চালক পিকআপ নিয়ে সেখান থেকে দ্রæত পালিয়ে যায়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










