১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গত রবিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে সোনা মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলাধীন সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের বাসিন্দা সোনা মিয়া কানে কম শুনতেন। রবিবার সকালে তিনি দুধ বিক্রি করার জন্য সোহাগী বাজারের দিকে রেললাইন ধরে যাচ্ছিলেন। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী পাথর বোঝাই একটি বিশেষ মালবাহী ট্রেনের চালক বেশ কয়েকবার হুইসেল দেয়াতেও উনি শুনতে পাননি, ফলশ্রুতিতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশের কর্মকর্তাগণ এসে লাশ উদ্ধার করেন। পরিবার সুত্রে কোন অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে লাশ আত্বীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়।

সোহাগী ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান এবং জিআরপি এর উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ ইউনুস এসকল তথ্য নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১