০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

সুনামগঞ্জে সেনাবাহিনীর টহল ও ত্রাণ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ৬ জুলাই মঙ্গলবার বেলা ৩টায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন এবং হত দরিদ্র দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি এ এফ ডব্লিওসি পিএসসি এর নেতৃত্বাধীন একটি টীম সুনামগঞ্জ শহরের পুরাতন বাসট্যান্ড, ট্রাফিক মোড়, মধ্য বাজার, পশ্চিম বাজার, পূর্ব বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সেনাবাহিনীর সদস্য গণ জন সাধারণ কে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং সরকারের নির্দেশিত আইন মেনে চলার আহবান জানান। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে হত দরিদ্র দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়েছেন আজ থেকে আমরা যেন করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া এবং হত দরিদ্র দের সাহায্য সহায়তা প্রদান করি। আজ থেকে সুনামগঞ্জ থেকে আমরা এটির কার্যক্রম চালূ করলাম ইনশাল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সব ধরনের কাজে সহযোগিতা করে যাব।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল মাহবুব, মেজর হাসনাইন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সুনামগঞ্জে সেনাবাহিনীর টহল ও ত্রাণ বিতরণ

প্রকাশিত : ০৬:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১