০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মানিকগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত ৬০

মানিকগঞ্জে করোনা আক্রানের সংখ্যা উর্ধ্বমুখী। জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২ হাজার ৭৮৯ জনে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ছয়টার দিকে জেলা সিভিল সার্জন অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ ও ৬ জুলাই ১৫৯ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ১৯ জন, সাটুরিয়ার তিন জন, দৌলতপুরের এক জন, ঘিওরে ছয়জন, হরিরামপুরের ১৪ জন, সিংগাইরের ১২ জন ও শিবালয়ের পাঁচজন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, বর্তমানে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। মানিকগঞ্জে গত কয়েকদিন ধরেই গড়ে ৩০/৪০ করে করোনায় আক্রান্ত হচ্ছে। এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে হবে।

জেলায় এ পর্যন্ত ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘন্টায় ১৪৪ জন করোনার নমুনা পরীক্ষার জন্য জন্য স্যাম্পল দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মানিকগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত ৬০

প্রকাশিত : ০৬:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১