০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কুয়াকাটায় সেনাবাহিনীর ত্রান বিতরন

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা জেলে পল্লীর অসহায় ও দুঃস্থ্য পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বেলা ১১টায় কুয়াকাটায় বাড়ি বাড়ি গিয়ে এ ত্রান বিতরন করেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যরা।

সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে লেঃকর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে কুয়াকাটা সৈকত ঘেষা জেলেপল্লীর প্রতিটি বাড়িতে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।

৬৫ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা ও করোনা প্রভাবে লবডাউনে এ ছিন্নমূল জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছিলো। সেনাবাহিনীর পক্ষ থেকে এ খাদ্য সহায়তা পেয়ে খুশি প্রতিটি পরিবার।

লেঃকর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম পিএসসি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, যেকোন দূর্যোগ ও মহামারিতে সেনাবাহিনী মানুষের পাশে থাকে। তাই তাদের খাদ্যরসদ থেকে প্রথম দফায় ৫০ পরিবারকে চাল,ডাল, আটা, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। তাদের এ কর্মকান্ড চলমান থাকবে বলে জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

কুয়াকাটায় সেনাবাহিনীর ত্রান বিতরন

প্রকাশিত : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১