০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন, উপজেলার পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস ( ২১)।

স্থানীয় গ্রামবাসীরা জানান, প্রাণেশ ও দিগেস দুইজন সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ মারতে যান। এ সময় আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়। কিন্তু আকস্মিক এই বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১