০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কার্তিক চন্দ্র (৭০) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কার্তিক চন্দ্র জেলার ঘিওর ও আব্দুর রাজ্জাক হরিরামপুর উপজেলার বাসিন্দা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, করোনায় আক্রান্ত হয়ে গত মাসের ২৬ তারিখে কার্তিক চন্দ্র ও চলতি মাসের ৪ তারিখে আব্দুর রাজ্জাক করোনা ডেডিকেডেট হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৮৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৯৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ৫৭ জনের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত : ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১