০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কালিয়াকৈরে মাদক ব্যবসায়ী মইনুল গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার নামা সূত্রাপুর এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে মইনুল হক (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মিজানের মুদির দোকানের সামনে মইনুল মাদক দ্রব্য বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মইনুলকে গ্রেফতার করা হয়। এসময় মইনুলের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জন বলেন ,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

কালিয়াকৈরে মাদক ব্যবসায়ী মইনুল গ্রেফতার

প্রকাশিত : ০৪:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১