কুড়িগ্রামের চিলমারীতে ৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশ থানাহাট বাজার থেকে নুর আলম (পাকড়া) (৪০) কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। নুর আলম (পাকড়া) সবুজপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। এব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আসামী নুর আলম (পাকড়া) কে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ০৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















