০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রংপুরে আরোও একটি করোনা হাসপাতাল চালু হচ্ছে

আগামী সপ্তাহের মধ্যে রংপুরে নতুন করে ৫০ শয্যাবিশিষ্ট আরো ১টি করোনা ইউনিট হাসপাতাল চালু করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতিতে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বৃস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ বাড়ায় আগামী সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ভবনে এটি চালু হবে। প্রাথমিক ভাবে দশটি আইসিইউ বেড চাওয়া হয়েছে। এর আগে বিশেষায়িত রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, রংপুর বিভাগে সংক্রমন ও মৃত্যু বৃদ্ধি পেয়ে এই বিভাগে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ জেলায় একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে দিনাজপুরে ২ জন, লালমনিরহাটে ৩ জন এবং নীলফামারী জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৮০ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫শ’ ৩৫ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩০ হাাজার ৮শ’ ৫৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ২শ’ ২৪ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ২২৬, ঠাকুরগাঁয় ১৪৮, রংপুরে ১১৬, নীলফামারীতে ৮৯, পঞ্চগড়ে ৫৪, গাইবান্ধায় ৪৭, কুড়িগ্রামে ৪২ এবং লালমনিরহাট জেলায় ২২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রংপুরে আরোও একটি করোনা হাসপাতাল চালু হচ্ছে

প্রকাশিত : ০৪:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১