০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আলীকদমের স্বেচ্ছাসেবকলীগ নেতা ইয়াবাসহ মুন্সীগঞ্জে র‍্যাবের হাতে আটক

বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মিজান সর্দারকে ইয়াবাসহ মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ইয়াবা সহ আটক করেছে র‍্যাব। এস.এম মিজান সর্দার আলীকদম উপজেলার আলিমুদ্দিন পাড়ার বাসিন্দা মরহুম মুক্তিযোদ্ধা মহসিন সর্দারের দ্বিতীয় পুত্র। গতকাল (৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় ইয়াবাসহ তাকে আটক করে র‍্যাব।

লৌহজং থানা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া চৌরাস্তায় ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চৌরাস্তায় অভিযান চালিয়ে মিজান সর্দারকে ৬৮০ টি ইয়াবাসহ আটক করে। পরে লৌহজং থানায় হস্তান্তর করে র‍্যাব।

এস.এম মিজান সর্দারকে ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমঙ্গীর হোসাইন মুটোফোনে প্রতিবেদককে জানান, অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারকালে র‍্যাব তাকে আটক করেছে,তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আলীকদমের স্বেচ্ছাসেবকলীগ নেতা ইয়াবাসহ মুন্সীগঞ্জে র‍্যাবের হাতে আটক

প্রকাশিত : ০৫:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১