০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

করোনাকালে মানবিকতায় খুলনার রাজনৈতিক নেতা ও বিত্তবানেরা

“মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য” এ বিখ্যাত উক্তিটি আবারও সত্য হল খুলনায়। মহামারি করোনার ভয়াবহতা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে খুলনায়। আর বরাবরের মত এবারও সরকারের পাশাপাশি বিত্তবান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন খুলনায়।

বরাবরের মত এবারও অগ্রনী ভূমিকায় খুলনাবাসীর একমাত্র আশ্রয়স্থল শেখ পরিবার। করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট প্রাদুর্ভাবে বাংলাদেশের অন্যান্য শহরের চেয়ে খুলনায় করোনা আক্রান্তের হার বর্তমান সময়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। যেখানে হাসপাতাল ও অক্সিজেন ব্যাংক গুলো করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিতে হিমসিম খাচ্ছে। সেখানে এরই মধ্যে খুলনাবাসীর পাশে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে মানুষের আস্থা ও ভালবাসার স্থান করে নিয়েছে “শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক”, “শেখ সোহেল অক্সিজেন ব্যাংক”।

অপর দিকে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল এর সহযোগিতায় অসহায় গরীব রোগীদের রাত দিন ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বেুলেন্স সেবা প্রদান করে যাচ্ছে “সেখ সালাহউদ্দীন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস”। “শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক”, “শেখ সোহেল অক্সিজেন ব্যাংক” রাত দিনও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ২৪ ঘন্টা খুলনাবাসীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে আসছে।

করোনা প্রাদুর্ভাব শুরু হলে গত বছরের ২১ শে জুলাই যাত্রা শুরুর পর থেকে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক নগরীতে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছিয়ে দিচ্ছে করোনা আক্রান্তের মানুষের দ্বারে দ্বারে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল এর পৃষ্ঠপোষকতায় ও সার্বিক সহযোগিতায় খুলনা মহানগর যুবলীগের তত্বাবধানে ও খুলনা রেড ক্রিসেন্ট এর পরিচলনায় গত ২৯ জুন ২০২১ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক এর যাত্রা শুরু করে। ইতোমধ্যে এই বিনামূল্যে অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা নগরীতে আলোড়ন সৃষ্টি করেছে।

নগরীর শেরেবাংলা রোডস্থ শহীদ শেখ আবু নাসের এর নিজস্ব বাড়িতে কন্টোল রুমের মাধ্যমে একদল পরিশ্রমী ছাত্রলীগ নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে এ সেবা প্রদান করা হচ্ছে। এর সাথে নতুন মাত্রা যোগ হয়েছে গত ৭ জুলাই বঙ্গবন্ধু কন্যার আপন চাচিমা খুলনার সকলের অভিভাবক শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি ও শেখ সোহেলের ম ায়ের নামানুসারে “বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবা” চালুর মধ্য দিয়ে।

প্রাথমিকভাবে ২৫ টি সিলিন্ডারের মাধ্যমে সম্পূর্ণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামালের নিজস্ব ব্যবস্থাপনায় এ অক্সিজেন সেবাটি চালু করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্বোধন করেন।

এদিকে রূপসা, তেরখাদা ও দিঘলিযাবাসীর জন্য সালাম মুর্শদী এমপি অক্সিজেন সেবা চালু করেছেন। কয়রা-পাইকগাছার জন্য শেখ আক্তারুজ্জামান বাবু এমপি অক্সিজেন সেবা চালু করেছেন। এছাড়া ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ, গুটুদিয়ায় প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারসহ অনেকেই নিজ অর্থায়নে অক্সিজেন নেবা দিয়ে যাচ্ছেন। এসব সেবা চালু হওয়ায় সরকারের ওপর থেকে কিছুটা হলেও চাপ কমছে।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবির পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত শেখ সোহেল বলেন, “আমার পরিবার সারাজীবন সাধারণ মানুষের কল্যানে কাজ করে আসছে, মানুষের বিপদে আপদে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। তিনি আরও বলেন, খুলনার সাথে আমার ও আমার পরিবারের নাড়ীর সম্পর্ক, এই নগরীর সাথে আমাদের সুখ দুঃখ জড়িত। এই মহামারীর সময়ের খুলনাবাসীর বিপদে আমি এবং আমার পরিবার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। করোনা শুরু থেকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে খুলনাবাসীর ঘরে ঘরে ত্রাণ সমাগ্রী পৌছিয়ে দিয়েছি। এই মহামারীতে করোনায় আক্রান্তদের অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবার কোন সংকট হবে না। যা যা করা প্রয়োজন আমরা সেগুলো করবো। খুলনাবাসীর সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। ইনশাআল্লাহ আগামীতে এই ধারা অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলিতে যে কোন সংকট মোকাবেলায় আমি ও আমার পরিবার খুলনাবাসীর পাশে থাকবো।

খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল বলেন, খুলণাবাসীর আর্শিবাদ হচ্ছে শেখ পরিবার। বঙ্গবন্ধু কন্যা ও তার ভাইদের প্রত্যক্ষ তদারকিতে খুলনা এখন সব চেয়ে সুন্দর ও উন্নত জেলায় পরিনত হয়েছে। মহামারি করোনায় তাদের পরিবারের সদস্যরা সার্বিকভাবে দেখবাল করছেন দাবি করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচিমার নামানুসারে “বেগম রাজিয়া নাসের”একটি অক্সিজেন সেবা কেন্দ্র চালু করা হয়েছে। শেখ পরিবারের সকল সদস্য ও জেলঅ আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আলহাজ্ব শেখ হারুনুর রশিদের পরামর্শে ও দিক নির্দেশনায় আমার ক্ষুদ্র এ প্রয়াস দাবি করে জামাল বলেন, ৯ উপজেলার মানুষের কথা মাথায় রেখে এ সেবা চালু করা হয়েছে। তাঁর কাছে পৌছাতে যেমন কোন অনুমতি লাগে না তেমনি এ অক্সিজেন সেবা পেতেও কোন সংকোচ নেই বলে তিনি মনে করেন।

উল্লেখ্য “শেখ আবু নাসের অক্সিজন ব্যাংক”, “শেখ সোহেল অক্সিজেন ব্যাংক”। “সেখ সালাহউদ্দীন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস” সার্বিকভাবে তত্বাবধায়ন ও মনিটরিং করে যাচ্ছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মহানগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবা সরাসরি মনিটরিং করছেন কামরুজ্জামান জামাল। জেলা যুবলীগ ও ছাত্রলীগের একঝাক কর্মী তাকে ২৪ ঘন্টা সহযোগিতা করছেন। এছাড়াও মাক্স, হান্ডসেনিটাইজারসহ, খাদ্য সামগ্রী ব্যক্তিগতভাবে অনেক বিত্তবাদরা প্রদান করে মানবিকতার পরিচয় দিয়েছেন করোনার এ অপোদকালীন সময়ে। সার্বিকভাবে খুলনায় মানবিকতার কোন ঘাটতি নেই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

করোনাকালে মানবিকতায় খুলনার রাজনৈতিক নেতা ও বিত্তবানেরা

প্রকাশিত : ০৫:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১