করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের মধ্যেই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন বাজারে বিশাল পশুর হাট বসেছে। শুক্রবার সকাল থেকে উপজেলার আদমপুর বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পশু হাটে ভীড় লক্ষ করা যায়।
সরেজমিনে দেখা যায়, হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে নেই মাস্ক। দেখে মনে হয় যেন করোনার চাষ হচ্ছে পশুর হাটে। সর্বাত্মক লকডাউনের মধ্যেও আদমপুরে এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলছেন সর্বমহল। শুধু পশুর হাটেই সীমাবদ্ধ নয়, সন্ধ্যাবধি দেখা যায় সব দোকানপাঠ রয়েছে খোলা, চলছে বেচা-কেনা।
আদমপুর বাজারের ইজারাদার ফারুক আহমেদ বলেন, ‘সপ্তাহিক প্রতি শুক্রবার পশুর হাট বসে। তবে এখানে স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাট পরিচালিত হচ্ছে।’ কিন্তু বাস্তবচিত্রে কোন মিল নেই।
এদিকে করোনার প্রাদুর্ভাবে এভাবে পশুর হাটে জনসমাগম নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করেন, প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় হাটÑবাজার বন্ধ রাখা সম্ভব হচ্ছেনা।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আশেকুল হক বলেন, ‘সরকারি নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করে গরুর হাট বসানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










