০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

টাঙ্গাইলে প্রথম করোনায় ডাক্তারের মৃত্যু

টাঙ্গাইলে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাজেদ আলী মিয়া (৫৮) নামের এক ডাক্তান মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) বিকেলে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: শফিকুল ইসলাম সজিব জানান, মাজেদ আলী মিয়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি তার স্ত্রী ও চিকিৎসক মেয়ে গত ১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। তারা বাড়িতেই আইসলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর মাজেদ আলী ও তার স্ত্রীকে জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় মাজেদ আলীর মৃত্যু হয়। তার স্ত্রী নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে মাজেদ আলী মিয়া ছাড়াও আরো তিনজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
চিকিৎসক মাজেদ আলীর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রসঙ্গত, গত বছর ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় গত বছর ২০ এপ্রিল। এই প্রথম টাঙ্গাইল জেলায় কর্মরত কোন চিকিৎসকের মৃত্যু হলো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

টাঙ্গাইলে প্রথম করোনায় ডাক্তারের মৃত্যু

প্রকাশিত : ০৮:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১