০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে নৌকা চলাচল, ৮জনকে জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে মালবাহী বাল্কহেড নৌকা চলাচল করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব শনিবার দুপুর ১২টায় থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি বাল্কহেড নৌকায় থাকা ৮ জনকে ২০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, মালবাহী বাল্কহেড নৌকা পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে কিশোরগঞ্জ, ইটনাসহ দেশের বিভিন্ন এলাকায় বালু ও পাথর নিয়ে যাতায়াত করে। ধর্মপাশার মধ্যনগর হয়ে কম সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছার জন্য ধর্মপাশা উপজেলার রুইবিল বিল প্রকল্পের কাইঞ্জার হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে সহজ রাস্তা তৈরি করে।

শনিবার ৮টি বাল্কহেড নৌকা কাইঞ্জার হাওরের ওপর যাওয়ার সময় বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসে। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে এ সময় সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাঁধ কেটে সরকারী সম্পত্তি বিনষ্ট করার অভিযোগে বাল্কহেড নৌকায় থাকা ৮জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও তাদের আটক করা হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি লাভ করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে নৌকা চলাচল, ৮জনকে জরিমানা

প্রকাশিত : ০৫:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১