০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ফোন করলেই বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

বাগেরহাটের মোরেলগঞ্জে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছে মোরেলগঞ্জ ছাত্রলীগ শেখ সারহান নাসের তন্ময় পরিচালিত ’পাশে আছি বাগেরহাট জেলা অক্সিজেন ব্যাংকে’ ব্যানারে একটি সামাজিক সংগঠন। বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারী ও বেসরকারী সকল হাসপাতাল ও ক্লিনিক রোগীতে ঠাসা। প্রায়শই তৈরী হচ্ছে করোনায় মৃত্যু পথযাত্রীদের চিকিৎসার প্রধান সরঞ্জাম অক্সিজেনের তীব্র সংঙ্কট। এক একটি অক্সিজেন সিলিন্ডার যেন নতুন করে বাচাঁর আশা। মুমূর্ষু রোগীদের বাচাঁতে অভিনব এই উদ্যোগ হাতে নিয়েছেন বাগেরহাটের-২ আসনের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর নাতি এমপি শেখ সারহান নাসের তন্ময় উল্লেখ্য, বাগেরহাট অক্সিজেন ব্যাংকের পৃষ্ঠপোষকতা করছেন শেখ তন্ময় । এ অক্সিজেন ব্যাংক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সহ ৯ টি উপজেলায় ছাত্রলীগের মাধ্যমে এ সেবা দিয়ে যাচ্ছে।

মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মনির হোসেন রাজ্জাক বলেন, বাগেরহাটের এ অক্সিজেন ব্যাংকের পৃষ্ঠপোষক গণমানুষের মানবিক নেতা শেখ পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়। তার পৃষ্ঠপোষকতায় এবং বাগেরহাট জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় মোরেলগঞ্জে ছাত্রলীগ যেখানে শ্বাসকষ্ট সেখানে অক্সিজেন নিয়ে হাজির হয়।

মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম বলেন, আমরা সহ গোটা বাগেরহাটবাসী শেখ তন্ময় ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ। তিনি শুধু তাঁর নির্বাচিত এলাকা নয় এ করোনা এ দুর্যোগকালীন পুরো জেলা নিয়ে ভাবছেন নতুন নতুন ধারণা দিয়ে এবং সেগুলোর প্রয়োগ করে জেলাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন। বাগেরহাটবাসী তার কাছে ঋণী।

মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবাগত সভাপতি মোঃ মহিদুজ্জামান মহিদ বলেন, বাগেরহাট ২ আসনের এমপি শেখ তন্ময় ভাইয়ের উদ্দ্যোগে বাগেরহাট জেলা অক্সিজেন ব্যাংকের সেবা নিচ্ছেন মোরেলগঞ্জের উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চলের মানুষ । ছাত্রলীগের মাধ্যমে আমরা এ সেবা দিয়ে যাচ্ছি। রামচন্দ্রপুর ইউনিয়নের আছিয়া বেগম ও সদর ইউনিয়নের মামুন হাওলাদার সহ অনেক শ্বাষকষ্টের রোগীকে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ফোন করলেই বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

প্রকাশিত : ০৯:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১