০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

রংপুরে জরিমানার পরেও খোলা থাকছে ব্যবসা প্রতিষ্ঠান

চলমান কঠোর লকডাউনের ১২তম দিনে ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের সাথে লুকোচুরি খেলা খেলছেন। প্রশাসনের লোকজন কোথাও গেলে ব্যবসায়ীরা সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। প্রশাসনের লোকজন চলে গেলে আবার ও তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। কেউ কেউ ভ্রাম্যমান আদালতে জরিমানা গুনছেন। জরিমানা দেয়ার পরেও থেমে নেই ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা।
সোমবার দুপুরে নগরীর জিএলরায় রোড ও সেন্ট্রালরোডে দেখা গেছে এই চিত্র। এছাড়াও নগরীতে আগের চেয়ে অটো রিকশা চলাচল বেড়েছে। সেই সাথে বেড়েছে লোকজনের সমাগম।
রবিবার রাত পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধে মহানগর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগ কর্তৃক বিধি-বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মোট ১২৯টি মামলা করেছেন। এসময় আটক করা হয়েছে ১০টি যানবাহন। মোট জরিমানা করা হয়েছে হয়েছে ৪ লাখ ১০হাজার টাকা।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র‌্যাবের টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে মোট ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনীর টহল দল ২টি,র‌্যাব এর ২টি টহল দল, বিজিবির টহল দল ২টি ও আনসার ব্যাটালিয়নের ২টি টহল দল কাজ করছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রংপুরে জরিমানার পরেও খোলা থাকছে ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত : ০৪:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১