ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাইজা আক্তার নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু হয়েছে।
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। সে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পুকুরে জাল নামিয়ে অনেক খোঁজের পর মরদেহ টি উদ্ধার করা হয়।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, (১২ জুলাই) সোমবার সকালে ১০ টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের মোঃ আবুল বাশারের মেয়ে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে যায়। তাকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে স্থানীয় লোকদের সহায়তায় পুকুরে জাল দিয়ে শেষপর্যন্ত মরেদহটি উদ্ধার করে। আরো জানা যায়, মৃতের বাবাও একজন মানসিক ভারসাম্য হীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










