০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নানিয়ারচরে অবৈধ বালু উত্তোলনের উৎসব, জব্দ -৩টি ড্রেজার মেশিন

পার্বত্য জেলার রাঙমাটির নানিয়ারচরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং বালু উত্তোলনকারীরা প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে প্রতিনিয়ত করে চলেছে অবাধে বালু উত্তোলনের মহোৎসব।চলছে অবৈধ বালু উত্তোলনকারীদের দৌঁরাত্ম্য। এর ফলে মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জলাভূমিতে আশ্রিত নানান জীববৈচিত্র্য ও মূল্যবান কৃষি জমি। একই সাথে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর।
উপজেলার পাহাড়ের প্রত্যান্ত অঞ্চলে প্রশাসনের অভিযানে ভিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা রয়েছে অব্যাহতের ধারাবাহিকতায়
নানিয়ারচরে প্রশাসনের চৌকশ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় (১২ ই জুলাই)সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িঘাট ইউনিয়নের নিচ পুলিপাড়া এলাকায় অভিযান চালায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উপস্থিত শ্রমিকদের সাক্ষাতে জানা যায় অবৈধভাবে বালু উত্তোলণকারী পাইজাপ্রু মারমা ও মোঃ বাবু পালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ৩টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করে প্রশাসনীক হেফাজতে রেখেছেন বলে নিশ্চিত করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নানিয়ারচরে অবৈধ বালু উত্তোলনের উৎসব, জব্দ -৩টি ড্রেজার মেশিন

প্রকাশিত : ০২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১