ময়মনসিংহে ধোবাউড়ায় দুই স্থান থেকে দুই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেন ধোবাউড়া থানা পুলিশ,আজ সোমবার ১৩,০৭,২০২১ইং তারিখে ধোবাউড়া পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বাজারের পাশে কংশ নদীতে ভাসমান লাশ সকাল ৯ঃ৩০ মিঃ এর সময়
লাশ দেখতে পেয়ে ধোবাউড়া থানা পুলিশ সংবাদ দিলে লাশের পরিচয় সনাক্ত করা হয়।এবং জানাযায় গত ১১,০৭,২১ তারিখ থেকে যে ব্যাক্তি নিখোঁজ ছিলো ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের হাছেন আলী শিকদার (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান উদ্ধার করেন ধোবাউড়া থানা পুলিশ।একই দিনে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে,মোঃ হ্নদয় মিয়া(১৩) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেন ধোবাউড়া থানা পুলিশ,পুলিশ সূত্রে জানাযায় রাত আনুমানিক ৩ ঘটিকার সময় পালিত ফুফু ঘরের দরজা দিয়ে দেখতে পায়, ঘরের পাশে আমগাছে গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন ধোবাউড়া থানা পুলিশ।
এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















