০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নিজের তৈরী করা কবরে মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া

মাদারীপুরের রাজৈর উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব মিয়া (৭২)আর নেই । তিনি মঙ্গলবার ভোর সাড়ে পাচঁটায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে…………রাজিউন) ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন । রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল ৪টায় উপজেলা চত্তরে তার প্রথম নামাজে জানাযা ও ২য় নামাজে জানাযা বাদ আছর টেকেরহাট আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ বাড়ীর আঙ্গিনায় নিজের জন্য ছোট্র ঘরটি (কবর) নিজেই তৈরী করে রেখে যাওয়া জায়গায় তাকে দাফন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক, সামাজিক, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ। তার মুত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সেক্রেটারী কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, রাজৈর প্রেস ক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন, সাধারান সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
তিনি ১৯৪৮ সালে ১ ডিসেম্বর পুর্ব সরমঙ্গল গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবন শেষে একটি ম্যাচ ফ্যাক্টরীতে চাকরি করেন । পরে চাকরি শেষে বাম রাজনীতিতে প্রবেশ এবং ন্যাপ পার্টিতে যোগ দেন। পরিশেষে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ২০১৯ সালের ২৩মার্চ রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ব্যানারে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মৃত্যু আসন্ন জেনে নিজের বাড়ীর আঙ্গিনায় নিজের জন্য ছোট্র ঘরটি (কবর) নিজেই তৈরী করে রেখে গিয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নিজের তৈরী করা কবরে মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া

প্রকাশিত : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১