০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার সকালে লক্ষীপুরা এলাকার ষ্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করার চেষ্টা করে করে। কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। এরমধ্যে ৭০০ স্টাফ রয়েছে।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ কয়েক মাসের বকেয়া বেতন দিচ্ছে না। স্টাফদের ৭ মাসের এবং শ্রমিকদের জুন মাসের বেতন বকেয়া রয়েছে।

মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয় কিন্তু বেতন-বোনাস দেয়নি। একারণে বুধবার সকালে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ ফের টালবাহানা শুরু করে।

পরে শ্রমিক ও স্টাফরা কাজ বন্ধ করে সকাল থেকে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের যানজটের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক লাবিব মিয়া জানান, প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হয়। বাসা ভাড়া ও দোকান বাকি দিতে পারছি না। সামনে ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবো তারও কোনো উপায় নেই।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফরা বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : ০৬:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১