০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নিজেকে রক্ষা করুন এবং আশপাশের মানুষদের সচেতন করুন

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, লকডাউন শিথিল হওয়ায় আমার ভয় হচ্ছে। কোরবানির হাট বসেছে। মানুষের মুখে মাস্ক নেই। কেউ নিয়মকানুন মানছে না। আপনার অসুখ হলে আপনারা বাচ্চাকে কে দেখবে। নিজেকে রক্ষা করুন এবং আপনার আশেপাশের মানুষদের সচেতন করুন।

বুধবার সদর উপজেলায় ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এমপি শামীম ওসমান বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের উচিত ছিল জাতির পিতার কন্যার কাছ থেকে এই উপহার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া কিন্তু আপনারা জানেন, আপনারা ছাড়াও অনেক শ্রেণি-পেশার মানুষের কাছে এই উপহার পৌঁছে দেয়ার দায়িত্ব রয়েছে। গতকালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন যেন তাদের উপহার দেয়া যায়।

তিনি বলেন, আপনি থাকলে আপনার বাচ্চারা ভালো থাকবে। যদি একটু মাস্ক পড়ে, দূরত্ব মেনে, হাত ধুয়ে চলা গেলে আল্লাহ আমাদের বাঁচাবেন। আপনারা মনে করছেন, আপনাদের জন্য আমরা অনেক কিছু করে ফেলেছি আসলে তা না।

একটা কথা বলতে চাই, আপনারা যে আমাদের কতবড় উপকার করছেন তা কল্পনার বাইরে। এই উপহার গ্রহণের মাধ্যমে আমাদের সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগে বিতর্কে নেইমার

নিজেকে রক্ষা করুন এবং আশপাশের মানুষদের সচেতন করুন

প্রকাশিত : ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১