০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সাংবাদিকদের ঈদ উপহার দিলেন কাদের মির্জা

করোনাভাইরাস মহামারিতে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউনে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ প্রদানের পাশাপাশি গতবারের ন্যায় এবারও কোম্পানীগঞ্জ উপজেলার দায়িত্বরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন  বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৪ টায় পৌর মিলনায়তনে জাতীয় ও স্থানীয় দৈনিকে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মাঝে এই উপহার বিতরণ করেন তিনি।

এ সময় সংবাদিকদের নিকট ৫ টি দাবী তুলে কাদের মির্জা বলেন, আমার প্রথম দাবী- নিহত সাংবাদিক মুজাক্কির ও সিএনজি চালক হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবী- কোম্পানীগঞ্জ থেকে সকল প্রকার অস্ত্র উদ্ধার করতে হবে। সেটা যদি আমার কোনো কর্মিদের কাছেও থাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জকে অস্ত্র মুক্তকরতে হবে। তৃতীয় দাবী- প্রশাসনকে নিরপেক্ষ কাজ করার ব্যবস্থা নিতে হবে। চতুর্থ দাবী- কোম্পানীগঞ্জে দলিয় নেতা কর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সকল মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

উপহার প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মান্নান মুন্না, সাংবাদিক মোহাম্মদ নাছির উদ্দীন প্রমূখ।

ট্যাগ :

৩০তম বিসিএস পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি জাহিদুল সাধারন সম্পাদক মিজান

সাংবাদিকদের ঈদ উপহার দিলেন কাদের মির্জা

প্রকাশিত : ০৭:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১