১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বৃষ্টির অভাবে ধান রোপণ ব্যাহত, শঙ্কায় কৃষক

ছবি: নওগাঁর পত্নীতলায় বৃষ্টিপাত না হওয়ায় মাঠে পানি জমতে পারেনি। মাঠে চরছে গরু। 

আজ শ্রাবণ মাসের প্রথম দিন। এ সময়ে মাঠে আমন ধান রোপণ কাজে কৃষক ও মজুরদের ব্যস্ত সময় পার করার কথা থাকলেও তা হয়নি। মাঠে পানি না থাকায় ধান রোপণের জন্য মাঠে নামতে পারছেন না কৃষকরা। এদিকে বীজতলায় চারা প্রস্তুত থাকলেও মাঠে নামতে না পারায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে কৃষকরা। অনেকেই আবার শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে ফাঁকা মাঠে গরু চড়ছে। অপেক্ষাকৃত নীচু এলাকায় কৃষকরা জমিতে ধান রোপণ করছেন। কয়েকটি স্থানে কৃষক শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। জমিতে সেচ দেওয়ার সময় নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে কথা হয় পদ্মপুকুর গ্রামের আব্দুস সালামের সাথে। তিনি জানান ৫বিঘা জমিতে আমন ধান লাগাবেন কিন্তু মাঠে পানি না থাকায় বাধ্য হয়েই সেচ দিয়ে ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। সেচ দিয়ে আমন ধান রোপণ করলে উৎপাদন খরচ বাড়বে বলেও মতদেন এই কৃষক। চলতি আমন মৌসুমে পত্নীতলা উপজেলায় ২৮ হাজার ৬শত ৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

বৃষ্টির অভাবে ধান রোপণ ব্যাহত, শঙ্কায় কৃষক

প্রকাশিত : ০৫:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১