০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুরের বীরগঞ্জের দিনাজপুর-পঞ্চগড় সড়কে মটর সাইকেল এবং পিক্যাব ভ্যানের সাথে ধাক্কায় মো. আব্দুস সালাম (৩২) এবং বেবী আকতার (২৬) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মো. আব্দুস সালাম উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং বেবী আকতার মো. আব্দুস সালামের স্ত্রী।

বুধবার রাত ১১টায় উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান সিরাজ বুলবুল জানান, স্ত্রী বেবী আকতার কে সাথে নিয়ে মটর সাইকেল যোগে হাবলু হাট হতে ঠাকুরগায়ের খোচাবাড়ীতে বিয়ে বরযাত্রী যচ্ছিলেন মো, আব্দুস সালাম। পথে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি গাড়ীকে অতিক্রম করার সময় বিপরীত দিক হতে আসা একটি পিক্যাব ভ্যানের সাথে ধাক্কা লাগে। পথচারীরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনোয়ার হোসেন জানান, দুজনের মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত : ০৭:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১