০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের করোনার টিকা প্রদান

টাঙ্গাইলে করোনাভাইরাসে প্রতিরোধে করোনা টিকা নিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মুসলমান, হিন্দু ও খিন্টান ধর্মের ১০ জন করে ৩০ জন ধর্মীয় নেতাকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এদের টিকা দেওয়া হয়।

টিকা প্রদান করার সময় টাঙ্গাইলের জেলা প্রসাশক ড. মো. আতাউল গনি ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুদ্দিন, সিভিল সার্জন আবু ফজল মো. শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

রাবেয়া বশরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর করিম বলেন, ‘ইসলাম ধর্মে উল্লেখ রয়েছে রোগ হলে ওষুধ ব্যবহার করা সুন্নত ও রোগ প্রতিরোধে ওষুধ ব্যবহার করা বৈধ। আমার মতো সকলেই টিকা নিয়ে নিরাপদে থাকি। নিজে নিরাপদ থাকি, সমাজকে নিরাপদে রাখি।’

টাঙ্গাইল শহরের শ্রী শ্রী বড় কালিবাড়ীর পুরোহিত সুবীর ভৌমিক বলেন, ‘আমি টিকা নেওয়ার পর খুব ভাল লাগছে। আজ থেকে করোনার ঝুঁকি অনেকটা কমে গেলো। আমার মতো অন্যরাও টিকা গ্রহণ করুন।’

মধুপুর উপজেলার জলছত্র ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার নকরেক সিএসসি বলেন, আমি দীর্ঘদিন যাবত করোনাভাইরাসের টিকা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছি। টিকা গ্রহণের পর আমার খুবই আনন্দ লাগছে। এ ছাড়াও নিজেকে নিরাপদ মনে করছি। আমি খ্রিষ্টধর্মসহ সকলকে এই টিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘গত ২৪ ঘন্টায় ৯৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৭৫ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮দশমিক ৪৩ শতাংশ। জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১১ হাজার ১৮৬ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৭৬জন।
তিনি আরো বলেন, লকডাউনের কারণে কয়েক দিন যাবত টাঙ্গাইলে করোনায় আক্রান্তের হার কমতে শুরু করেছে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদুল আযহা উদযাপন করার আহ্বান জানান।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, অনেক মানুষ বিজ্ঞানকে ধর্মের প্রতিপক্ষ মনে করেন। অনেকেই মনে করেন বিজ্ঞান দিয়ে করোনাভাইরাস দূর করা সম্ভব হবে না। মানুষের এই ভুল ধারণা ভাঙার জন্য টাঙ্গাইল জেলার জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়র, প্রেসক্লাবের সভাপতির সিদ্ধান্তক্রমে সকল মানুষকে এই বার্তা পৌছানোর জন্য বিশিষ্ট আলেম, বিশিষ্ট পুরোহিত, ও ফাদারদের এনে টিকা দেওয়া হয়েছে। সকল ধর্মের মানুষের একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে ধর্ম মানুষকে বিজ্ঞান আশ্রয়ী হতে শেখায়। করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ ও মাস্ক পরিধান করে বিজ্ঞান সম্মত জীবন যাপনই এক মাত্র উপায়। সকল ধর্মের মানুষ চায় বিজ্ঞানকে কাজে লাগাতে। তারই ধারাবাহিকতায় বিশিষ্ট আলেম, বিশিষ্ট পুরোহিত, ও ফাদারদের এনে টিকা দেওয়া হলো। এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার সকল মানুষকে টিকাকরণের উদ্যোগ পুরোপুরি সফল হবে বলে আমি মনে করি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের করোনার টিকা প্রদান

প্রকাশিত : ০৭:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১