০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান শাহিন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মামুদনগর সড়ক ভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিক্সার চালক আহত হয়। নিহত শাহিনুর রহমান শাহিন উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে। বিষয়টি নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল সাড়ে পাঁচ টার দিকে যাত্রী নিয়ে অটোরিক্সাটি নাগরপুর থেকে কেদারপুর যাচ্ছিল। অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো: ন ২০-১৩৪৯) সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটির যাত্রী মো. শাহিনুর রহমান নিহত হন। আহত হয় অটোরিক্সার চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অশংকা জনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা: কাবেরি সাহা জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১