০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সোনারগাঁয়ের সাদিপুরে পানিবন্দীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সাবেক এমপি কায়সার

সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের পানি বন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। শুক্রবার সকালে সাদীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে খিদিরপুর, ভারগাঁও, চৌধুরীপাড়া ও সরকারপাড়া এলাকার পানিবন্দী অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দীন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন ও কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুল মান্নান প্রমূখ।

উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম সম্পাদক কামরুল হাসান, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, ছাত্রলীগ নেতা আল আমিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে পানিবন্দীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘যার যার এলাকার গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রায় দেড় বছর যাবৎ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সমগ্র সোনারগাঁয়ে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। বছরের এই সময়ে খিদিরপুর সহ আশেপাশের এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে, তাদের চলাচলে অসুবিধা হওয়া সহ তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্থ হয়। ঈদের পর ডিসি সহ সম্পৃক্ত দপ্তরে যোগাযোগ করে অত্র অঞ্চলের পানিবন্দী মানুষ যাতে পানির এই সমস্যা থেকে মুক্তি পায় সেজন্য স্থায়ী সমাধানের প্রচেষ্টা চালানো হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

বিধানসভা নির্বাচনে পিছিয়ে তৃণমূল‘খেলা শেষ’ লিখে বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির

সোনারগাঁয়ের সাদিপুরে পানিবন্দীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সাবেক এমপি কায়সার

প্রকাশিত : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১