০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ধর্মপাশায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশায় শুক্রবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধর্মপাশা থানা পুলিশ পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের সামনে হাওরের ফসলরক্ষা বাঁধের কাছ থেকে এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী মাসকান্দা গ্রামের সামনে হাওরে ফসলরক্ষা বাঁধের কাছে একটি লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানকে লাশের বিষয়টি জানান। চেয়ারম্যান লাশের বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ধর্মপাশায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১